৮ই ডিসেম্বর বাঘারপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর এবং ৭ই ডিসেম্বর খাজুরার রক্তক্ষয়ী যুদ্ধে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণের মুখে বাঘারপাড়া হেডকোয়ার্টার্স থেকে রাজাকার ও পাকসেনারা পালিয়ে যায়।
পরদিন ৮ই ডিসেম্বর সকাল ১০টায় বাঘারপাড়া পাইলট হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের নেতৃত্বে ব্রাশ ফায়ার এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলাটিকে আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।
ইতিহাস ও দর্শনীয় স্থান
বাঘারপাড়া মুক্ত দিবস
৮ ডিসেম্বর