বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
ইতিহাস ও দর্শনীয় স্থান

মুক্তিযুদ্ধ

১৯৭১

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যশোরের বাঘারপাড়া উপজেলায় স্থানীয় ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা পাকবাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধের নয় মাস রাজাকার ও পাকসেনারা খাজুরা, নারিকেলবাড়িয়া ও রায়পুরসহ বিভিন্ন ক্যাম্পে নির্যাতন চালিয়ে কমপক্ষে ১,৫০০ নিরীহ মানুষ ও শতাধিক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। অন্যদিকে, হালিমা-ফাতেমার মতো নারী মুক্তিযোদ্ধাসহ স্থানীয় যোদ্ধারা মালঞ্চি ও শ্রীরামপুর ক্যাম্পে সংগঠিত হয়ে থানা ও রাজাকার ঘাঁটিতে সাহসী আক্রমণ চালান। অবশেষে ৭ই ডিসেম্বর খাজুরার রক্তক্ষয়ী যুদ্ধের পর ৮ই ডিসেম্বর বাঘারপাড়া হানাদারমুক্ত হয়।