বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
সব প্রতিষ্ঠান

ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয় · প্রতিষ্ঠিত ১৯৩৯

০নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থী
০ব্যাচ
০সংশ্লিষ্ট সংগঠন
১৯৩৯প্রতিষ্ঠার সাল

পরিচিতি

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ৫ নম্বর ধলগ্রাম ইউনিয়নে অবস্থিত ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ১৯৩৯ সালে ১.৪৬ শতক জমির ওপর কাঁচা পোতা টিনশেড ঘরে মাত্র ১৯ জন শিক্ষার্থী নিয়ে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

পরে ১৯৪৭ সালে দেশভাগের পর বিদ্যালয়টি তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৫৭ (মতান্তরে ১৯৫৮) সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।

পরবর্তী সময়ে বিদ্যালয়টির উন্নয়নে বিশেষ অবদান রাখেন মো. রফি উদ্দীন আহমেদ, মো. আবদুস সামাদ সরদার ও ডা. মো. জালাল উদ্দীনসহ আরও অনেকে। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কালীপদ সমাদ্দর।

বর্তমানে ৪.৭৩ একর জমির ওপর গড়ে উঠেছে বিদ্যালয়টির বিস্তৃত ক্যাম্পাস। এই পরিসরে রয়েছে একটি পুকুর, একটি মসজিদ, একটি আধাপাকা টিনশেড, তিনটি কক্ষের একটি পাকা ভবন এবং নয়টি কক্ষের একটি তিনতলা ভবন। এ ছাড়া রয়েছে আলাদা কম্পিউটার কক্ষ, আলাদা গ্রন্থাগার কক্ষ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, আলাদা বিজ্ঞানাগার এবং একটি বিশাল খেলার মাঠ। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মো. মাহফুজুর রহমান।

এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী সুনামের সঙ্গে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের মধ্যে অন্যতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য সচিব মো. মনিরুজ্জামান (আদম সূফী); বিদ্যালয়ের দুটি সুন্দর পাকা ভবন তাঁরই অবদান। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাঁদের একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একেএম ইসহাক।

ব্যাচ অনুযায়ী প্রাক্তন শিক্ষার্থী

এখনো কোনো ব্যাচ যোগ হয়নি। প্রথম হোন।

প্রাক্তন শিক্ষার্থী

এখনো কেউ যোগ হননি।