বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
সব গুনীজন
শাহ হাদিউজ্জামান

শাহ হাদিউজ্জামান

Shah Hadiuzzaman

মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য

প্রশাসন ও জনসেবা ১৯৩৯ – ২০১৭
শাহ হাদিউজ্জামান একজন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা, যিনি যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জীবন ও কর্ম

শাহ হাদিউজ্জামান ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ছাত্রাবস্থায় রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ঘোষপুরের ইয়েথ ক্যাম্পের দায়িত্বে ছিলেন এবং মুজিবনগরের প্রবাসী সরকারের গণপরিষদ সদস্য ছিলেন।

তিনি ১৯৭০ সালে অভয়নগর-বাঘারপাড়া আসন থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিলুপ্ত যশোর-৮ এবং যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি যশোর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

কৃতিত্ব ও সম্মাননা

  1. ১৯৭০ সালে অভয়নগর-বাঘারপাড়া আসন থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত
  2. ১৯৭১ সালে প্রবাসী সরকারের গণপরিষদ সদস্য এবং ঘোষপুর ইয়েথ ক্যাম্পের দায়িত্ব পালন
  3. যশোর-৪ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত
  4. জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন
  5. যশোর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন

তথ্যসূত্র: উইকিপিডিয়া

শেয়ার করুন WhatsApp Facebook