একসময় বাঘারপাড়া এবং আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। এমনকি বিংশ শতাব্দীর তৃতীয় দশকেও যশোরের খড়কীসহ বিভিন্ন এলাকায় অরণ্যের অস্তিত্ব ছিল। চিত্রা নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখা যেত বলে প্রচলিত রয়েছে। ধারণা করা হয়, ঘন জঙ্গলে বাঘের অবাধ বিচরণ থেকেই এ জনপদের নামকরণ হয় ‘বাঘেরপাড়া’। পরবর্তী সময়ে আঞ্চলিক উচ্চারণ ও ভাষার বিবর্তনে ‘বাঘেরপাড়া’ নামটি ‘বাঘারপাড়া’ হিসেবে পরিচিতি লাভ করে।
ইতিহাস ও দর্শনীয় স্থান
বাঘারপাড়া নামের উৎস
নামকরণ